Logo

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সূচকও লেনদেনর উত্থান

নতুন দুই কোম্পা‌নি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য লেনদেন শেষ হয়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১.২৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৭৩৫ কোটি ৪১ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ২৫৭ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৭৮ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৮৯ টাকার বা ১১.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ২৪ দশমিক ৫১ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে দশমিক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গেল সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ২৩টির। আর ১৯৭টির দাম ছিল অপরিবর্তিত।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬