Logo

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।

তথ্য মতে, আলোচিত সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ কোটি ৬৩ লাখ টাকা। গেল বছর একই সময় লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে কোম্পানিটির তহবিল বেড়েছে ৩ হাজার ৭৯ কোটি ৪ লাখ টাকার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬