Logo

ক্রেডিট রেটিং সম্পন্ন করল আরডি ফুড

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদী “এ” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬