Logo

ডিভিডেন্ড দিবে না পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা লাইফ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য মতে,আগামী ২৪ সেপ্টেম্বর,সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬