Logo

জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

জি কে শামীমকে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া তার সাত দেহরক্ষী মো. দেলোয়ার হোসেন, মো. মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলামকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ (১৭ জুলাই, ২০২৩) সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডের পাশাপাশি তাদের ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। যা তাদের আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে, অন্যথায় আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬