Logo

মঙ্গলবার স্পট মার্কেটে লেনদেন করবে ৩ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি আগামীকাল ১৮ জুলাই, মঙ্গলবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে লেনদেন করতে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ব্যাংক পারপেচুয়াল বন্ড, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ জুলাই, বুধবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই, বৃহস্পতিবার।

উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬