Logo

ব্লকে ৩ কোম্পানির বড় লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ২৭ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৫১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। সী পার্ল বীচ ২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আরডি ফুড ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন ১ কোটি ৮ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৮৫ লাখ, নাভানা ফার্মা ১ কোটি ৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৮৩ লাখ ও বিএটিবিসি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬