Logo

আইসিবি ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গেল বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।

চলতি অর্থবছরে দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯১ পয়সা দায়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬