Logo

ব্লকে ৩ কোম্পানির বড় লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯৫ লাখ ৪ হাজার ৪৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৬ কোটি ৭৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ২৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আইপিডিসি ফিন্যান্স ৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিএটিবিসি ৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ২৬ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ২ কোটি ৬৫ লাখ, এমারেল্ড অয়েল ১ কোটি ৬৫ লাখ, গ্রামীণফোন ২ কোটি ২৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১ কোটি ৬ লাখ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬