Logo

নিবন্ধনের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল অপরাজয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে অনলাইন নিউজ পোর্টাল অপরাজয়া টুয়েন্টিফোর ডট কম। (১৭ এপ্রিল, ২০২৩) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে অপরাজয়া টুয়েন্টিফোর ডট কমকে নিবন্ধনের অনুমোদন দেয়া হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সাক্ষরিত বিজ্ঞপ্তিতে একই সাথে আরো ১ টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেয়া হয়। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

নতুন নিবন্ধন পাওয়া অনলাই নিউজ পোর্টাল অপরাজয়া টুয়েন্টিফোর ডট কম এর সিরিয়াল নম্বর- ৯ এবং কোড নম্বর ১২৫৯।

নিবন্ধনের অনুমতি পাওয়া আরো ৯ টি নিউজ পোর্টাল হলো: সময়ের কথা টুয়েন্টিফোর ডট কম, অপরাধের চোখ টুয়েন্টিফোর বিডি ডট কম, আজকের রাবন ডট কম, দিনের শেষে ডট কম, ডেইলি ভোরের পাতা ডট কম, দি নিউজ ই ডট কম, পিপলস নিউজ টুয়েন্টিফোর ডট কম, অর্থসূচক, বর্তমানের খবর ডট কম, বাংলার জনপদ ডট কম, দি রিপোর্ট ডট লাইভ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬