Logo

জেড ক্যাটাগরিতে গেল প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরি থেকে ’জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আজ ১৩ জুলাই,বৃহস্পতিবার থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স আগের ২ বছরের ডিভিডেন্ড ঘোষণা করেনি। এছাড়া কোম্পানিটি নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভাও (এজিএম) করেনি। কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অমান্য করায় জেড ক্যাটাগরিতে নেমে গেছে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী, আজ থেকে কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬