সরকার পতনের এক দফা আন্দোলনে পূর্বঘোষিত সমাবেশে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সকাল ১০ টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি।
সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে বিএনপিসহ ৩৬ রাজনৈতিক দল। আজ ভিন্ন মঞ্চ থেকে একযোগে এক দফা ঘোষণা করে কর্মসূচি দিতে যাচ্ছে দলগুলো। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে (ক্ষমতায় গেলে) ৩১ দফার ‘যৌথ রূপরেখাও’ ঘোষণা দেবে।
আজ প্রায় একই সময়ে পৃথকভাবে সমাবেশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এক দফার দাবিতে অভিন্ন কর্মসূচি ও ‘যৌথ রূপরেখা’ ঘোষণা করবে ৩৫ রাজনৈতিক দল। এসব দলের মধ্যে অধিকাংশ বিএনপির সমমনা। যুক্ত রয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য।