Logo

ব্লকে ৩ কোম্পানির ৩৬ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ১৪ হাজার ৭২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।স্কয়ার ফার্মা ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১ কোটি ৭০ লাখ, বসুন্ধরা পেপার মিল ১ কোটি ৫ লাখ, এমারেল্ড অয়েল ১ কোটি ৫ লাখ, ওরিয়ন ফার্মা ২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬