Logo

বিক্রেতা শূন্য ২ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ফার্মা ও কেয়া কসমেটিকস লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১২টা পর্যন্ত সেন্ট্রাল ফার্মার স্ক্রিনে ২৩ লাখ ৮১ হাজার ৭৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে কেয়া কসমেটিকসের স্ক্রিনে ২৪ লাখ ৮৪ হাজার ৯৪৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬ টাকা ৬০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬