Logo

আরো ৩৭ হাজার ৬৫০ টন কয়লা এলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে

কোরিয়ার জাহাজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ টন কয়লা নিয়ে এমভি ‘ওয়াই এম সামিট’ নামের একটি বিদেশি জাহাজ এসেছে। মার্শাল আয়ল্যাান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এসেছে।

সোমবার সকালে এটিকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হয় এবং সেখানে পুরোপুরি কয়লা খালাস করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পায়রাবন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

তিনি জানান, রোববার বিকালে জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ইনার অ্যাঙ্কোরেজে ভিড়েছে। ৯ দশমিক ৫০ মিটার গভীরতার ১৯৯ দশমিক ৯০ মিটার দীর্ঘ ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এ জাহাজটি এদিন সকালে আউটার অ্যাঙ্কোরেজে ভিড়ে। পরে বিকালে ইনারে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, কয়লা সংকটের কারণে টানা ২০ দিন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ জুন ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে এমভি ‘এ্যাথেনা’ জাহাজ পায়রাবন্দরে আসে। ওই কয়লা খালাসের পর ২৫ জুন থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট পুনরায় চালু করা হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬