Logo

বোনাস বিওতে ৩ কোম্পানির

বোনাস পাঠিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

তথ্য মতে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ১০ জুলাই বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচিত বছরে ঢাকা ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ স্টক। ইউসিবি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক। আর এনআরবিসি ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ স্টক।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬