Logo

এনআইডির সার্ভার সম্পূর্ণ সুরক্ষিত আছে: ডিজি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: এনআইডি অনু বিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেছেন তাদের সার্ভার থেকে কোনো তথ্য কোথাও যায়নি। এনআইডির সার্ভার সম্পূর্ণ সুরক্ষিত আছে। নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস নিয়ে রোববার (৯ জুলাই) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা আমাদের কাছ থেকে সার্ভিস নেয় তাদের কারো কাছ থেকে এটা হতে পারে। যাদের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, আমরা তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে, তাদের সার্ভিস বন্ধ করে দেব এবং চুক্তি বাতিল করব। ১৭১টি প্রতিষ্ঠান এনআইডি সার্ভার থেকে সেবা নেয় বলে জানান তিনি।

ডিজি বলেন, এনআইডি সার্ভার কোনো থ্রেটের মধ্যে নেই। ওয়েবসাইটের সঙ্গে এনআইডির কোনো সম্পর্ক নেই। এনআইডি একটা পৃথক সাইট। ১৭১টি প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে কানেকটেড। এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬