Logo

বিক্রেতা শূন্য ফু-ওয়াংয়ের

ফু-ওয়াং ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের ৪৫ মিনিটের মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ফু-ওয়াং ফুডস ও ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ বেলা ১০টা ৪৭ মিনিট পর্যন্ত ফু-ওয়াং ফুডের স্ক্রিনে ২৫ লাখ ৩ হাজার ৮৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ফু-ওয়াং সিরামিকের স্ক্রিনে ১৩ লাখ ৪০ হাজার ৭৮৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ১৮ টাকা ৪০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬