Logo

চার্টার্ড লাইফের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বীমা চুক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই, ২০২৩) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডেরমুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম জিয়াউল হক, এফএলএমআই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকার, ডিরেক্টর অব একাউন্টস মোহাম্মদ সাইফুল ইসলাম, সিন্ডিকেট মেম্বার প্রফেসর আবু হোসেন মো. আহসান এবং চার্টার্ড লাইফের হেড অব কর্পোরেট বিজনেস রাজন চন্দ্র সাহা ও হেড অব কর্পোরেট অপারেশনস মো. কামরুল আহছান মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার বর্গকে গ্রুপ স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬