Logo

লভ্যাংশ বাতিল করেছে রিং শাইন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের ২০১৯-২০ হিসাব বছরের জন্য ঘেষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করেনি শেয়ারহোল্ডাররা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য বছরের জন্য রিং শাইন ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। কোম্পানিটি লোকসানের পরেও লভ্যাংশ ঘোষণা করায় ঘোষিত লভ্যাংশ বাতিল করা হয়েছে।

কোম্পানিটি জানায়, গত ২০ জুন রিং শাইনের এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়।এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে।

এর ফলে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬