Logo

রেকর্ড গড়ে জিততে হবে বাংলাদেশকে

বাংলাদেশ ক্রিকেট দল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারে বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ওপেনারের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৩২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। প্রথম ওভারে মুস্তাফিজকে এক বাউন্ডারি মেরে দলের রানের খাতা খোলেন গুরবাজ।

দ্বিতীয় আর তৃতীয় ওভারে কিছুটা দেখে খেললেও চতুর্থ ওভারে হাসান মাহমুদকে দিয়ে হাত খোলেন গুরবাজ। পরের ওভারে এবাদতকে দুই বাউন্ডারিতে স্বাগত জানান এই আফগান ওপেনার। অষ্টম ওভারে মুস্তাফিজের ওপর চড়াও হন গুরবাজ। ২ ছক্কায় এই ওভার থেকে আসে ১৫ রান। নবম ওভারে সাকিব আল হাসানকে দুই বাউন্ডারি মেরে ৯ রান নেন জাদরান।

এরপরও রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন গুরবাজ। ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। অর্ধশতক পূরণের পর আরও চড়াও হয়ে খেলতে থাকেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬