Logo

কত বেতনে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে?

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মে পিএসজি ছাড়ার কথা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের। যদি তিনি ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন না করেন। খবরে বলা হয়, স্পেনের রাজধানীতে এমবাপ্পেকে স্বাগত জানাতে প্রস্তুত রিয়াল। খবরটা যদি সত্যি হয়, তাহলে রিয়াল মাদ্রিদ সমর্থকদের খুশি হওয়ার কথা। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হয়েছেন। বছরে তিনি বেতন পাবেন ৫০ মিলিয়ন ইউরো।

ফুটবল বিষয়ক গণমাধ্যম গোল ডটকম জানিয়েছে, ৫ বছরের জন্য ফ্রেঞ্চ তারকাকে দলে ভেড়াতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। আর এজন্য ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি স্প্যানিশ ক্লাবটি। আর সেইসঙ্গে বেতন হিসেবে এমবাপ্পেকে দেয়া হবে ৫০ মিলিয়ন ইউরো।

আর সেখানে তার রিলিজ ক্লজ হবে এক বিলিয়ন ইউরো। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পে আগেই জানিয়েছেন, তিনি প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে আর চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন। আগামীবছর তার চুক্তির মেয়াদ শেষ হলে, নতুন ক্লাব খুঁজে নিবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬