Logo

বিদায়ী অর্থবছরে সেরা ব্রোকার ইউসিবি স্টক ব্রোকারেজ

ইউসিবি স্টক ব্রোকারেজ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য বিদায়ী অর্থবছরে (২০২২-২৩) লেনদেনে সেরা ব্রোকার নির্বাচিত হয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

ডিএসইর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আলোচ্য বছরে লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড।

লেনদেনে এর পরেই রয়েছে যথাক্রমে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ এবং ইউনাইটেড ফাইন্যান্স ট্রেডিং কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬