Logo

বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রব গোলদারের ইন্তেকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী মির্জাগঞ্জ ইউঃ দরগাহ শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব গোলদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এ সি আই ফার্টিলিজারের বিজনেস ডিরেক্টর কৃষিবিদ মোঃ বশির আহমেদ গোলদার ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক এবং বিএনপি নেতা মোঃ ফিরোজ আলম গোলদারের পিতা আব্দুর রব গোলদার।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি, ২ পুত্র, ৩ কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া চেয়েছেন। আজ বৃহস্পতিবার বাদ আছর মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেব (রঃ) দরবার শরীফ মাঠ প্রাঙ্গনে তার জানানা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬