Logo

দর বাড়ার কারণ জানে না ২ কোম্পানি

মূলধন বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিএসইতে ২১ জুন ঢাকা ডাইংয়ের শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকায় উন্নীত হয়। একই সময়ে রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬