Logo

ব্লকে ৪ কোম্পানির ১০৮ কোটি টাকার লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৯৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৮ কোটি ৫৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ৬০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

রূপালী লাইফ ৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এমারেল্ড অয়েল ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন ১ কোটি ১৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২ কোটি ৯৫ লাখ, লুব-রেফ বিডি ১ কোটি ৮ লাখ, আরডি ফুড ১ কোটি ৫৯ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৭৩ লাখ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৬৫ লাখ, সোনালী পেপার ১ কোটি ৩৫ লাখ, স্কয়ার ফার্মা ১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬