Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৫৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ড্রাগন সুয়েটার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার টাকার। ২৬ কোটি ২৬ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যাকসন্স স্পিনিং, খান ব্রাদার্স, বাংলাদেশে বিল্ডিং সিস্টেমস, অলিম্পিক এ্যাক্সেসোরিজ লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, জেএমআই হসপিটাল এবং আলিফ ম্যানুফ্ক্যাচারিং কোম্পানি লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬