Logo

আফগান বধের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: তিন সপ্তাহ বিরতির পর খেলায় ফিরছেন টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডে তে আফগানাদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের মাটিতেই আফগানদের আতিথ্য দেবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ওয়ানডেতে বাংলাদেশ সবসময়ই গর্ব করার মতো একটা দল। বাকি দুই ফরম্যাট থেকে এই ফরম্যাটেই শক্তির বিচারে ঢের এগিয়ে টাইগাররা। মাঝারি মানের দল তো বটেই, রাঘববোয়ালদেরও এই ফরম্যাটে ভয় করে না তারা। পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ।

তবে এই ম্যাচে বাংলাদেশের অতীত নয়, ভাবনায় থাকবে ভবিষ্যৎ। আসন্ন ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন টাইগাররা! এই সিরিজের তিন ম্যাচসহ এশিয়া কাপ মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত চারবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সুতরাং, এখন থেকেই ভুল শুধরে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই মূল লক্ষ্য টাইগারদের। সুবাদে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নেওয়ার সেরা মঞ্চ হিসেবেই সিরিজটিকেই দেখছেন ক্রিকেটাররা। এ সিরিজে আফগানদের ৩-০-এ হারাতে পারলে শুধু বিশ্বকাপের আগে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন আর আত্মবিশ্বাস অর্জন নয়; র্যাংকিংয়েও প্রথমবারের মতো পাঁচে উঠে আসার হাতছানি আছে টাইগারদের সামনে। সুতরাং এমন সুযোগ হেলায় হাতছাড়া করতে চাইবে না বাংলাদেশ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬