Logo

ব্লকে ৪ কোম্পানির বড় লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৬৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৭২ হাজার ৮৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকায় শীর্ষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন কোম্পানিটি ৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্যন্য কোম্পানিগুলো হলো: এডিএন টেলিকম ১ কোটি ৬৩ লাখ, বিকন ফার্মা ২ কোটি ৪৩ লাখ, আরডি ফুড ২ কোটি ৬৪ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ৫ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ১৪ লাখ, সিমটেক্স ইন্ডাস্টিজ ১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬