Logo

আগামীকাল বন্ধ থাকবে নাভানা ফার্মার লেনদেন

নাভানা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ৫ জুলাই, বুধবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বুধবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬