Logo

বিক্রেতা শূন্য ৩ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ২ ঘন্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রূপালী ব্যাংক, অলিম্পিক অ্যাক্সেসরিজ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত রূপালী ব্যাংকের স্ক্রিনে ১০ লাখ ৫৬ হাজার ৩৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে অলিম্পিক অ্যাক্সেসরিজের স্ক্রিনে ১৩ লাখ ৪০ হাজার ৩৯২টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে খান ব্রাদার্সের স্ক্রিনে ক্রেতা থাকলেও কোনো বিক্রেতা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬