নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেন শুরুর ২০ মিনিটের মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ বেলা ১০টা ২১ মিনিট পর্যন্ত স্ক্রিনে ৬ লাখ ২৪ হাজার ৩৬৯ টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।