Logo

‘কাঁচা মরিচ ছাড়া নিত্যপণ্যের বাজার স্বাভাবিক’

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কাঁচা মরিচ ছাড়া নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে, শিগগিরই দাম কমবে বলে জানান তিনি।

সোমবার (৩ জুলাই, ২০২৩ ) দুপুরে রংপুরের চিকলি পার্কের লেকভিউ বাসভবনে মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ট্যানারী সিন্ডিকেট ভাঙতে কোরবানির পশুর কাঁচা চামড়া রফতানির বিষয়টি শিল্প মন্ত্রণালয় দেখছে। সীমান্তে নজরদারি রাখা হয়েছে কোনোভাবে চামড়া যাতে পাচার না হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬