Logo

ফ্লোর স্পেস কিনবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬


শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্যিক কাজের জন্য ফ্লোর স্পেস কিনবে। কোম্পানিটি ৬ হাজার ৪৭৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কুমিল্লা রাজগঞ্জ মনোহারপুরে হিল্টন টাওয়ারের ৬ তলায় ফ্লোর কিনবে কোম্পানিটি। কোম্পানিটির ফ্লোর কিনতে প্রতি বর্গফুট ৩ হাজার ৬৩০ টাকা করে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে। চার্টার্ড লাইফ আইডিআর এর অনুমোদন এবং কোম্পানির লিগ্যাল আইনজীবীর মতামত নিয়ে ফ্লোর স্পেস কিনতে পারবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬