Logo

টুঙ্গিপাড়ায় পশুর হাটে এবি ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ-এর সফল বাস্তবায়ন

ক্যাশলেস বাংলাদেশ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড দেশব্যাপী স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম উদ্যোগ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পশুর হাটে Bangla QR -ক্যাশলেস বাংলাদেশ এর সফল বাস্তবায়ন করেছে।

ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ডিজিটাল সেবা নিশ্চিত করতে এ উদ্যোগটির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ তোজাম্মেল হক টুটুল, মেয়র, টুঙ্গিপাড়া, মোঃ আল মামুন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং শেখ শুকুর আহমেদ, চেয়ারম্যান, পাটগাতী ইউনিয়ন পরিষদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬