Logo

আল হারামাইন পারফিউমসের ১১তম আউটলেট উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে কিউ আর টাওয়ারে বাংলাদেশে আল হারামাইন পারফিউমস এর ১১ তম আউটলেট উদ্বোধন হয়।

শুক্রবার (২৩ জুন ২০২৩) উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে আউটলেটটি উদ্বোধন করেন জাগ্রত মানবিকতা সংস্থার প্রতিষ্ঠাতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডাক্তার তাহসিন বাহার সূচনা।

এছাড়া আউটলেটের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন আল হারামাইন পারফিউমস বাংলাদেশের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাগন।

কুমিল্লার এই আউটলেটটি সাজানো হয়েছে পারফিউম, আতর ও বাখুরের পাশাপাশি ডিওডরেন্ট আর এয়ার ফ্রেশেনার এর মত সুগন্ধি পণ্য দিয়ে। উদ্বোধন উপলক্ষ্যে কুমিল্লার এই আউটলেটে সুগন্ধিপ্রেমীদের জন্য যাবতীয় সুগন্ধিজাত পণ্য কেনাকাটার উপর থাকছে ঈদুল আযহা পর্যন্ত ২০% ফ্ল্যাট মূল্যছাড়।

সংযুক্ত আরব আমিরাত এর আজমান শহরে প্রতিষ্ঠিত আল হারামাইন পারফিউমসের সুবিশাল ফ্যাক্টরীতে তৈরীকৃত সুগন্ধি পণ্য এখন ছড়িয়ে আছে বিশ্বজুড়ে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬