Logo

বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ৯৯ লাখ ৭০ হাজার ১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য১০৫ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের ৯ লাখ ৪৫ হাজার ৫১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৭৯ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের ৫৮ লাখ ৫ হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৫ কোটি ৬৫ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৬১ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকার, ট্রাস্ট ইসলামী লাইফের ৫৭ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার টাকার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৪৭ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার এবং খান ব্রাদার্স ওভেন ব্যাগের ৪৬ কোটি ৯১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬