Logo

ব্লকে ৪ কোম্পানির বড় লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৮ কোটি ৪২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডের। কোম্পানিটির ৫৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার কোম্পানিটি ৫২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে রানার অটো কোম্পানিটি ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: অ্যাডভেন্ট ফার্মা ২ কোটি ৬৯ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৫ কোটি ১৮ লাখ, বিএটিবিসি ৪ কোটি ৪৭ লাখ, বার্জার পেইন্টস ১ কোটি ৪৮ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ৫৭ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ২ কোটি ২ লাখ, সি অ্যান্ড এ টেক্সটাইল ২ কোটি ৪২ লাখ, এমারেল্ড অয়েল ৬ কোটি ৫২ লাখ, ইবনে সিনা ৩ কোটি ৪৩ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ১ কোটি ৯ লাখ, লুব-রেফবিডি ২ কোটি ৫১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ৯১ লাখ, রেনেটা ২ কোটি ৯১ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৪ কোটি ৩১ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মা ৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬