নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছেজিকিউ বলপেনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪৪ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩৬ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ২০ পয়সা বা ৫.৬৬ শতাংশ কমেছে। এতে করে জিকিউ বলপেন শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৪.০১ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ৩.৮১ শতাংশ, বাংলাদেশ অটোকার্স ৩.৭০ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্স ৩.৬২ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্স ৩.৬১ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিংয় ৩.২২ শতাংশ, পেপার প্রসেসিংয় ২.৯০ শতাংশ, বঙ্গজ ২.৬১ শতাংশ এবং পপুলার লাইফ ইন্সুরেন্স ২.৫৮ শতাংশ শেয়ার দর কমেছে।