Logo

মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ শীর্ষক গবেষণা সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের পৃষ্ঠপোষকতায় গবেষক সাবরিনা আফরিন সিলভী ‘আধুনিক কবিতা চর্চায় নারীর অবদান’ গবেষণাকর্ম সম্পন্ন করেছেন।

বুধবার (২১ জুন ২০২৩) বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের সিএফও এবং মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ডের সদস্য তাপস চন্দ্র পাল, পিএইচডি।

স্বাগত বক্তব্যে ড. তাপস চন্দ্র পাল, গণমানুষের নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত মোঃ আব্দুল জলিলকে শ্রদ্ধার সাথে স্বরন করেন।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মার্কেন্টাইল ব্যাংক দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রেখে আসছে। সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির প্রচার ও বিকাশে মার্কেন্টাইল ব্যাংকের এই অংশগ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। একইসাথে মার্কেন্টাইল ব্যাংক গবেষণা ফান্ড পরিচালনা এবং এর মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ গবেষক ও গবেষণামূলক কাজ বের করে আনার জন্য তিনি বাংলা একাডেমীকে ধন্যবাদ জানান।

বাংলা একাডেমীর সচিব মোঃ মোখলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, ড. সরকার আমিন, পরিচালক মোবারক হোসেন, পরিচালক ড. মোঃ হাসান কবীর, গবেষণা উপবিভাগের উপপরিচালক, ড. তপন কুমার বাগচী, গবেষণা তত্ত¡বধায়ক কবি রুবী রহমান, কবি ঝর্ণা রহমান, জিএম মিজানুর রহমান, ডা. মুজাহিদুল ইসলাম ও সমীর কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬