Logo

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

স্পট মার্কেটে লেনদেন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ২১ জুন, বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বার্জার পেইন্টস ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

সূত্র জানায়, কোম্পনিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৫ জুন, রোববার। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন, সোমবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬