Logo

বগুড়ায় ‘এবি স্মার্ট কৃষি ঋণ’, ১০০০ এর অধিক প্রান্তিক কৃষকের উল্লাস

এবি স্মার্ট কৃষি ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

এবি ব্যাংক লিমিটেড বগুড়া জেলার সদর উপজেলার ১০০০-এর অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।

এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরেন্দ্রনাথ রায়, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বগুড়া, মোঃ মতলুবর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বগুড়া এবং ফিরোজা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬