Logo

দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৬টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৫ টাকা ৫০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৭ শতাংশ বড়েছে। এতে করে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: খুলনা প্রিন্টিং ৯.০৯ শতাংশ, এ্যাপেক্স ট্যানারি ৬.৭৫ শতাংশ, ইস্টার্ন হাউজিং ৫.৮২ শতাংশ, মেঘনা ইন্সুরেন্স ৪.৫৩ শতাংশ, ফার কেমিক্যাল ৩.৭৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ৩.৬৫ শতাংশ, দেশবন্ধু পলিমার ৩.৬৩ শতাংশ, জেমিনি সি ফুড ৩.৫৫ শতাংশ এবং রূপালী বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড ৩.৫৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬