Logo

ব্লকে ৩ কোম্পানির ৬৭ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২১ লাখ ১৯ হাজার ১০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৭ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা কোম্পানিটির ৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স কোম্পানিটির ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো: ব্যাংক এশিয়া ২ লাখ ৮ হাজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩ কোটি ৫৩ লাখ, বাংলাদেশ সাবমেরিন কেবল ১ কোটি, বেক্সিমকো ফার্মা ১ কোটি ২৪ লাখ, ডাচ-বাংলা ব্যাংক ৩ কোটি, এমারেল্ড অয়েল ১ কোটি ৬ লাখ, ১ কোটি ২ লাখ, যমুনা অয়েল ১ কোটি ৮৬ লাখ, মেঘনা পেট্রোলিয়াম ৩ কোটি ১ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪৯ লাখ, রেনেটা ১ কোটি ১ লাখ, স্যালভো কেমিক্যাল ২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬