Logo

ঈদের ছুটি বেড়েছে একদিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: কুরবানির ঈদের ছুটি একদিন বেড়েছে। ঈদের আগে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কুরবানির ঈদ কবে হবে সেটি আজই নির্ধারণ করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় এ উৎসব হবে বলে ধারণা করা হচ্ছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এর আগে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে। একই সঙ্গে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬