Logo

ব্লকে ৪ কোম্পানির ৫৮ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহের প্রথম কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৮ লাখ ৬২ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৮ কোটি ২২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের। কোম্পানিটি ১৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ কোম্পানিটি ৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউসিবি কোম্পানিটি ৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্যন্য কোম্পানিগুলো হলো: মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১ কোটি ২ লাখ, বেক্সিমকো ১ কোটি ১২ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৯৯ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৪৬ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬