Logo

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে আজ

জামাতের সময়সূচি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে— তা আজ জানা যাবে। আজ রোববার (১৮ জুন) ১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন পড়বে। আর এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদ পালন করা হবে।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

ওই আহ্বানে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য— ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬