Logo

লেনদেন শুরু হয়েছে এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে নতুন বন্ড হিসাবে ”এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের” লেনদেন শুরু হয়েছে । আজ বৃহস্পতিবার( ১৫ জুন, ২০২৩) বন্ডটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

বন্ডটির তালিকাভুক্তিকরণ উপলক্ষ্যে ডিএসই ও এবি ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে আজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং এবি ব্যাংকের ডিএমডি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ডিএসই থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ। এবি ব্যাংক থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, ডিএমডি ও চীফ অপারেশনস্ অফিসার মোঃ আমিনুর রহমান, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আহমেদসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএসইতে বন্ডটির ট্রেডিং কোড হবে “ABBLPBOND”। ডিএসই স্ক্রিপ কোড হচ্ছে ২৬০১৩। বন্ডটি কর্পোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেন শুরু করেছে।

বন্ডটির নাম- এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ইস্যুয়ার এবি ব্যাংক লিমিটেড। বন্ড প্রতি ইস্যু প্রাইস ১ হাজার টাকা। ফেসভ্যালু বন্ড প্রতি ১ হাজার টাকা, মার্কেট লট ১টি। মেয়াদ নেই। মুনাফা ৬ থেকে ১০ শতাংশ।

এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডেটি অর্ধবার্ষিকীতে মুনাফা পরিশোধ করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬