নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৭২৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে আগের দিন থেকে ৫৪ কোটি ১৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮১ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৮২ পয়েন্ট কমেছে। বুধবার সিএসইতে ১৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।