Logo

পাবনার ঈশ্বরদীতে রেজাউল রহিম লালের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে (সংসদীয় আসন পাবনা – ৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রান্তিক জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মোহাম্মদ রেজাউল রহিম লাল, সভাপতি পাবনা জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার (১৪ জুন ২০২৩) পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নে (সংসদীয় আসন পাবনা – ৪) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রান্তিক জনসাধারণের কাছে আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় বদলে যাওয়া বাংলাদেশের সাফল্যের বার্তা পৌঁছে দিতে এবং তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে মোহাম্মদ রেজাউল রহিম লাল, তৃণমূলের নেতাকর্মীদের সাথে এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী সংসদীয় আসন পাবনা – ৪, ঈশ্বরদী আটঘরিয়া।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬